
নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি
বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭–এ ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০২৬।
চাকরির বিবরণ:
১. শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে।
চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
২. শিক্ষা শাখা (সাধারণ বিষয়)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)–সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম A গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
পুরুষ-
ক। উচ্চতা: ১৬২.৫ সে.মি.(৫’-৪”)
খ। বুকের মাপ: স্বাভাবিক ৭৬ সেমি (৩০”), সম্প্রসারিত ৮১ সেমি (৩২”)
গ। ওজন: ৫০ কেজি
মহিলা-
ক। উচ্চতা: ১৫৫ সেমি (৫’-১”)
খ। বুকের মাপ: স্বাভাবিক ৭১ সেমি (২৮”), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০”)
গ। ওজন: ৪৬ কেজি
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
বৈবাহিক অবস্থা
বিবাহিত/অবিবাহিত।
বেতন ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
অযোগ্যতা
১. দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
২. সেনা, নৌ ও বিমানবাহিনীর অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন)। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে ২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁরা ন্যূনতম ৫ বছর পর গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশ্রগ্রহণের জন্য সুযোগ পাবেন।
৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে। কোনো বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে।
আবেদনের নিয়ম
প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের APPLY NOW–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ মে ২০২৬
আবেদন শেষ: ১১ জুলাই ২০২৬
*বিস্তারিত দেখুন https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায়।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস

















































