মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১৬ জুন ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
শেয়ার

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক


Bengal Commercial

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইনচার্জ/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার(৭ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০৭ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার
বিভাগ: অফিসার টু এক্সিকিউটিভ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: শাখা পরিচালনা, সাধারণ ব্যাংকিং, ঋণদান কার্যক্রম ও ক্রেডিট ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্যাকেজ প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অনলাইনে ভিজিট করুন।
আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬