সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১৫ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন
শেয়ার

১৩৩৫ জনকে চাকরির সুযোগ দিচ্ছে ব্যাংকার্স সিলেকশন কমিটি


Bangladesh Bank

ফাইল ছবি

জনবল নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬ ব্যাংক
পদের সংখ্যা: ১ পদে ১ হাজার ৩৩৫ জন

পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাই, ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।