সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৫ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
শেয়ার

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট


কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

ফাইল ছবি

দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের সংখ্যা, বয়স এবং তাদের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব শিশুর কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ (দীপা)। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা আক্তার ও হোসনে আরা বেগম।

বাংলাদেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের যথাযথ নিরাপত্তা, কল্যাণ ও বিকাশের পরিবেশ নিশ্চিতে সরকার ও অন‍্যান‍্য বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে কতজন শিশু বিভিন্ন কারাগারে মায়েদের সঙ্গে অন্তরীণ আছে এবং তাদের সার্বিক অবস্থান সম্বলিত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।