মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৬ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
শেয়ার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৬


যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৬

ফাইল ছবি

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, জুয়াড়ি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ বিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।