সোমবার । জুন ১৫, ২০২৬
বাসস রাজধানী ১৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শেয়ার

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি


Sangsad-Bhaban

জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে বিকেল তিনটা থেকে আজকের অধিবেশন শুরু হয়।