মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ জুলাই ২০১৬, ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার

তাইওয়ানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ জন আহত


photo-1467957907তাইওয়ানে এক ট্রেনে বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী তাইপেতে এ ঘটনা ঘটে। তাইওয়ানের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিবিসি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পূর্বে তাইপের সংশান স্টেশনে একটি ট্রেনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অনেক যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হন।

পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, ট্রেনে এক টুকরো টিউব আকৃতির বস্তু পাওয়া গেছে, যা আতশবাজির অংশ বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ান পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের প্রধান লি তুজু-ওয়েন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, একটি কালো ব্যাগের মধ্যে গোয়েন্দারা ১৫ সেন্টিমিটার লম্বা ধাতব টিউব খুঁজে পেয়েছেন। ওই টিউবের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। এখান থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন গোয়েন্দারা।

বিস্ফোরণের শিকার ট্রেনের এক যাত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, হামলার পরপরই ট্রেনের বগির আলো নিভে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় অনেকে চিৎকার করছিলেন।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার কিছুক্ষণ আগে এক ব্যক্তি আয়তাকার একটি বস্তু ট্রেনের বগিতে রেখেছিল।