মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জানুয়ারি ২০১৮, ৮:১৪ অপরাহ্ন
শেয়ার

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন


nidখসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন।