মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ অক্টোবর ২০১৮, ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার

নির্ধারিত সময়ের আগেই ঢাকায় জিম্বাবুয়ে দল


zimস্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ঢাকা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রি‌কেট দল। এমিরেটস এয়ারলাইনস যোগে দক্ষিণ আফ্রিকা থেকে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ১০ মিনিট আগেই রোডেশিয়ানরা অবতরণ করেছে।

আগামী ১৯ অক্টোবর সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। ২১ তারিখ শুরু আসল লড়াই। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর।

ওয়ানডে সিরিজ শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।