বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শেয়ার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক


মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের ডাকসারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানী ও আশপাশের বিভিন্ন পয়েন্টে একযোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এই পয়েন্টগুলোতে পৃথক সময়ে বিক্ষোভ করবেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) এ তথ্য জানিয়েছে।

কোন এলাকায় কখন বিক্ষোভ

আইইউবি এবং এনএসইউ: বেলা ১১টা ৩০ মিনিট

রামপুরা ব্রিজ: দুপুর ১২টায়

বসুন্ধরা গেট: দুপুর ১২টায়

উত্তরা বিএনএস: দুপুর ১২টায়

আশুলিয়া (খাগান): দুপুর ১২টায়

ব্র‍্যাক ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট

নর্দার্ন ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট

সাউথইস্ট ইউনিভার্সিটি: দুপুর ১টায়

উত্তরা ইউনিভার্সিটি: দুপুর ১টায়

ড্যাফোডিল ইউনিভার্সিটি: দুপুর ১টায়

মিরপুর-১০: বিকেল ৪টায়।

এছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।