সোমবার । জানুয়ারি ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের বর্তমান অবস্থার প্রধান কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া: ইসি সানাউল্লাহ


নির্বাচনে অংশ নিতে পারবেন না ফেরারি আসামিরা: ইসি সানাউল্লাহ

ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে।বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনের (২০২৫)’ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ।

এ সময় নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের। কমিশন তাদেরকে রক্ষা করবে না।

জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না।

এ সময় নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের। কমিশন তাদেরকে রক্ষা করবে না।