বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
শেয়ার

সারাদেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১২৯৬


রাজধানীতা ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন যায়গা থেকে ১ হাজার ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

‎তিনি বলেন, ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪৫৩ জনকে।

‎অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।