
রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আগামী এক মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করা যেতে পারে, এমন ধারণা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিরা।
তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতার কারণে অনেক সময় উদ্যোগ নেওয়া যায়নি। তবে আইনটি দ্রুত কার্যকর করা যেতে পারে। তিনি জানান, সাংবাদিক সুরক্ষা আইন ও গণমাধ্যম কমিশনকে নানা প্রতিবন্ধকতায় আটকে আছে, কিন্তু দ্রুতই এই আইন আলোর মুখ দেখাবে।
মাহফুজ আলম আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন আশাকরি ২-৩ মাসের মধ্যে পাশ হবে, তবে রাজনৈতিক দলগুলো চাইলে এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব।







































