
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজসেবা বিষয়কমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার
বাংলাদেশ ও তুরস্ক আগামী বছরের শুরুর দিকে ইসলাম ধর্মে নারীর অবস্থান ও অধিকার নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে। এতে শীর্ষস্থানীয় মুসলিম গবেষক ও আলেমরা অংশ নেবেন।
সোমবার (নিউইয়র্ক সময়) নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজসেবা বিষয়কমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে দুই দেশ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করা এবং কেয়ার ইকোনমি ও সামাজিক সেবার ক্ষেত্রে সহযোগিতার মানোন্নয়ন করার বিষয়ে একমত হয়।
নারীর প্রতি বৈষম্য দূরীকরণ বিষয়ক জাতিসংঘের কনভেনশন (CEDAW) অনুমোদনকারী বাংলাদেশ ও তুরস্ক—দুই দেশই মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগাভাগি করার বিষয়ে একমত হয়েছে।









































