
উপদেষ্টা পরিষদের বৈঠকে দুইটি আইন চূড়ান্তভাবে ও তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে।






































