
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের ২৭৩ জন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) পদ থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) হয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ২৮ জন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয় এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত ইন্সপেক্টরদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।




































