
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, রোববার চট্টগ্রাম-৬ আসনের জন্য গোলাম আকবর খোন্দকারের নাম চূড়ান্ত করে বিএনপি। গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে প্রাথমিকভাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে সেই মনোনয়নে পরিবর্তন আনা হয়।








































