রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল


jamat

ছব : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে নতুন করে যোগ দিয়েছে এবি পার্টি। এর আগে এই জোটে যুক্ত হয়েছিল কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই জোটের সঙ্গে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে, যার মধ্যে রয়েছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি।

সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।