রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ন
শেয়ার

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম


hero-alam

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ওরফে হিরো আলম আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) পল্টনের কার্লভার্ট রোডের প্রীতম-জামান টাওয়ারে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হিরো আলম ভাই আমাদের দলের সদস্য হয়েছেন। তবে এখন পর্যন্ত তাকে কোনো পদ দেওয়া হয়নি।”

নিজের যোগদানের বিষয়টি জানিয়ে হিরো আলম বলেন, “আমি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। এজন্য এবার স্বতন্ত্রভাবে নয়, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন করার পরিকল্পনা করেছি। এর আগে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু আদর্শগত মিল না থাকায় যোগ দিইনি। শেষ পর্যন্ত তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপের পর আমি আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”