সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শেয়ার

বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ ছুটি


khaleda Zia

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দিনের শোকের পাশাপাশি আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানান, আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হবে।