
সাংবাদিক আনিস আলমগীর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুসন্ধানে আনিস আলমগীরের মোট সম্পদ পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার। তবে আয়কর নথিতে তিনি নিজের সম্পদ দেখিয়েছেন মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার ৬৬৮ টাকা।
সংস্থাটির অভিযোগ, প্রকৃত সম্পদের সঙ্গে ঘোষিত সম্পদের মধ্যে বড় ধরনের গরমিল রয়েছে এবং প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন।
দুদক জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রক্রিয়ার পরবর্তী ধাপে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কমিশন।










































