শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ জানুয়ারি ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার

পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মভূষণে সম্মানিত মামুট্টি ও অলকা


Dharmendo-Alka-Mamutti

ভারতের চলচ্চিত্র ও সংগীতজগতের তিন দিকপালকে এবার পদ্ম সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। আর পদ্মভূষণ সম্মান অর্জন করেছেন দক্ষিণী ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তিনজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

হিন্দি সিনেমার ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মালয়ালম সিনেমার জনপ্রিয় মুখ মামুট্টি তাঁর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছেন। অভিনয়শিল্পে দীর্ঘ ও বহুমাত্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন পদ্মভূষণ সম্মান।

এ ছাড়া বলিউডের প্লেব্যাক গানের স্বর্ণযুগের অন্যতম কণ্ঠ অলকা ইয়াগনিক হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগীতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে।

এবারের তালিকায় পদ্মশ্রী সম্মান পেয়েছেন অভিনেতা আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্ম সম্মানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে এই শিল্পীদের অবদান রাষ্ট্রীয়ভাবে আবারও স্বীকৃতি পেল।পেয়ে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি চোখে পড়ার মতো।