শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান


Tareq-Rahman

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ঘোষণায় বলা হয়, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে আইনি জটিলতার কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরবর্তীতে প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।

দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন অর্জন করেছে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আজকের সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।