
শফিকুর রহমান, নাহিদ ইসলাম ও তারেক রহমান
নির্বাচনী মাঠের প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াত আমিরের বাসায় যাবেন। এরপর রাত ৮টায় তিনি নাহিদ ইসলামের বাসায় যাবেন।
সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে আজ এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে দেশ পরিচালনায় সহযোগিতাও কামনা করেন।





































