
ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে ইতালি। শনিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই শুভেচ্ছা জানায়।
একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু হওয়ার সরকার এবং বাংলাদেশের জনগনকেও অভিনন্দন জানানো হয় দেশটির পক্ষ থেকে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালযয়ের বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থীতিশীলতার জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।










































