
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিঠি পাওয়ার পর আসনটি শূন্য ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া-৬ আসন ছাড়ার বিষয়ে পাঠানো চিঠি কমিশন পেয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো গেজেট প্রকাশ হয়নি।
তিনি বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়, কোন একটি আসন তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো না হলে অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।









































