
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসভবনে গেলে তাকে স্বাগত জানান চরমোনাই পীর।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।
এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









































