শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০২ অপরাহ্ন
শেয়ার

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা


Leader of

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে জামায়াত ও তাদের জোটভুক্ত দলের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২১২টি আসনে জয় পায়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী জোট হিসেবে অবস্থান নেয়।