বুধবার । মার্চ ৪, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শেয়ার

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি


president Shahabuddin

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি প্রদান করেন। তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘জুলাই অভ্যুত্থান’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সমুন্নত রাখতে উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর পরিবর্তে সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও বক্তব্য দেওয়ার প্রস্তাব করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী তার সুবিধামতো সাংবিধানিক কাঠামোর মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে চিঠিতে।