
১. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হওয়ার মধ্যে ইরান পাল্টা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে। এতে পুরো অঞ্চলে হতাহতের সংখ্যা বাড়ছে।
২. ইরানে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে। এদিকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিi যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এ দাবি নাকচ করেছেন যে, তিনি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার নতুন উদ্যোগ নিয়েছেন।
৩. কুয়েতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু সদস্য জীবিত আছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত ওই বিমানগুলোকে ভূপাতিত করেছে।
৪. লেবাননে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েল পাল্টা আক্রমণ চালালে অন্তত ৩১ জন নিহত হন। এর পর লেবাননের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন।
৫. এদিকে ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলায় একজন নিহত হয়েছেন। পাশাপাশি কাতার ও সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতেও ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
৬. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
৭. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, সে ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তা ‘সম্মত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই সীমিত’ থাকবে। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছি না।’
৮. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইরানের বিরুদ্ধে বর্তমান সামরিক অভিযান শুধু শুরু মাত্র — আসল হামলা এখনো বাকি। ‘আমরা তাদের কঠোরভাবে আঘাত শুরু করিনি। বড়টি শীঘ্রই আসছে।’





































