মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৭ মার্চ ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
শেয়ার

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল


ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি। ছুটিতে মেট্রোরেল চলাচলের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল কবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।