
সামরিক মহড়ায় ইরানের ড্রোন। ছবি: রয়টার্স
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ওই স্থাপনায় এই হামলা চালানো হয়েছে, যা তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত।
এক বিবৃতিতে ইরানি বাহিনী জানায়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র নাবিকদের মৃত্যু এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, গত ৪ মার্চ শ্রীলঙ্কার কাছে ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলায় ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হন। এছাড়া চলতি সপ্তাহেই ইসরায়েলের বিমান হামলায় নিহত হন দেশটির গোয়েন্দামন্ত্রী।
এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল–জাজিরা



































