বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট বৃহস্পতিবার


parade

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে।

দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।