
বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ২৭ জনকে কমিশন প্রদান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ২৭ জন জুনিয়র কমিশন্ড অফিসারকে (জেসিও) অনারারি কমিশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার ১৮ জন সদস্যকে অনারারি লেফটেন্যান্ট পদে এবং নৌবাহিনীতে মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার ৯ জন সদস্যকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। এই সম্মাননা আজ ২৬ মার্চ থেকেই কার্যকর হবে।
আর্মার্ড কোর থেকে মোহাম্মদ জামাল উদ্দিন; আর্টিলারি থেকে মো. আ. কাইয়ুম ও মো. মোহাররম হোসেন; ইঞ্জিনিয়ার্স কোর থেকে মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, মো. ইসমাইল হোসেন ও মো. শহিদুল ইসলাম; সিগন্যালস্ থেকে মো. আবদুল কাদের; ই বেঙ্গল থেকে কাজী মোকাররম হোসেন, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান; বীর থেকে মো. খালেদ মোর্শেদ নীরব; এএসসি থেকে শেখ কামাল উদ্দিন; ইএমই থেকে ওবায়দুর রহমান সেখ ও মো. আবুল হাশেম এবং সিএমপি থেকে মো. আব্দুল কাদের।
খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, এইচ এম আব্দুল জলিল, শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম প্রধান, হাওলাদার মোহাম্মদ হান্নান, মো. সামিউল হক, মো. নুরুজ্জামান এবং মো. দীন ইসলাম।
সশস্ত্র বাহিনীর এই জ্যেষ্ঠ সদস্যদের দীর্ঘদিনের নিষ্ঠা ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ এই অনারারি কমিশন প্রদান করা হয়েছে, যা বাহিনীর চেইন অফ কমান্ড ও মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।







































