বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ মার্চ ২০২৬, ৪:২১ অপরাহ্ন
শেয়ার

পুলিশের ৬ কর্মকর্তার বদলি ও পদায়ন


BD Police

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের জন্য নির্ধারিত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি, ঢাকায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। অন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) এবং সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বদলি হওয়া এই কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হলে ৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।