সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১১ মে ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৫


dhaka-arrest

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। রোববার (১০ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৯ মে) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, চুরি, ছিনতাই, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ১০ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, আদাবর থানা থেকে ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১১ জন এবং হাতিরঝিল থানা থেকে ৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।