
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বৈঠকে আলোচ্যসূচির বাইরে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে নেওয়া সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতের ওপর সরকারের এই নীতিগত সিদ্ধান্তগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





































