
ইরানের নিহত জেনারেল কাসেম সোলাইমানি
ইরানের নিহত জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি এবং তার মেয়েকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হামিদেহ সোলাইমানি আফশার এবং তার মেয়েকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ী বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) বাতিল করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে তাদের যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে রাখা হয়েছে।
তাদের গ্রেপ্তারের কারণ বা সম্ভাব্য আইনি প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের জানুয়ারিতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।







































