
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের ওপর নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে রাজি না হয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ‘গুঁড়িয়ে দেওয়া’ হবে।
ট্রাম্প আরও বলেন, চুক্তি না হলে তিনি ইরানের সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেলসম্পদ দখলের কথাও বিবেচনা করছেন। তাঁর ভাষায়, “শিগগিরই দেখবেন ইরানজুড়ে সেতু আর বিদ্যুৎকেন্দ্র ধসে পড়ছে।”
তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, কিছু ইরানি কর্মকর্তা ইতিমধ্যে আলোচনার টেবিলে বসেছেন এবং সোমবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর “ভালো সম্ভাবনা” রয়েছে।
অন্যদিকে তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনাসহ যেসব দাবি ট্রাম্প করছেন—তার কোনো বাস্তবতা নেই।
সূত্র: বিবিসি








































