
ফাইল ছবি
কাঠফাটা গরমের মধ্যেই আসছে পহেলা বৈশাখ। তবে এবারের উৎসবে আবহাওয়ার চিত্র কিছুটা ভিন্ন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, ১৪ এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, সম্ভাব্য বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

এদিকে আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে, আর অন্যান্য এলাকায় তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে এই পরিবর্তন দেখা দিতে পারে, যা বৈশাখের উৎসবে ভিন্ন আমেজ যোগ করবে।







































