
প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। ওই দিন রাতেই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই সরকারপ্রধান হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, এ বছর হজ ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের জটিলতা হবে না।







































