বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার

৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনছে সরকার


৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বোয়িং

রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই ক্রয় সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য বোয়িংয়ের কাছ থেকে এসব উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় ছিল গত কয়েকমাস ধরে।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে এবং এই টার্মিনালের হ্যান্ডেলিংর দায়িত্ব পাচ্ছে জাপান।

এছাড়া, কক্সবাজার বিমানবন্দরে দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথাও জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী।

এদিকে, বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।