বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের


Taher

মায়াতে ইসলামী-এর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, রাজাকার ও আলবদর প্রসঙ্গ বর্তমানে আর প্রাসঙ্গিক না। রাজাকার-আলবদর ইস্যু এখন ডেড ইস্যু। কারণ আজকে আমরা এখানে যারা বসে আছি আমরা তো কেউ রাজাকার ছিলাম না আলবদর ছিলাম না। আমরা এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বে আছি। যদি মুক্তিযোদ্ধার সংজ্ঞা এভাবে নির্ধারণ করা হয়, তাহলে আমিও নিজেকে শিশু মুক্তিযোদ্ধা বলতে পারি।

তিনি বলেন, সীমান্তসংলগ্ন এলাকায় তাদের বাড়িতে মুক্তিযুদ্ধের সময় ভারতে যাওয়ার পথে অনেক মানুষ আশ্রয় নিতেন। তাদের পরিবার আশ্রয়প্রার্থীদের সহায়তা করত এবং নিরাপদে সীমান্ত পার হতে দিকনির্দেশনাও দিত।

তিনি বলেন, ‘আমরা তাদের নাস্তা খাওয়াতাম আর পাকিস্তানী সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম’। যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদেরকে গাইড করতাম- তারা যেন বর্ডার পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।