শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা


গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বামী-স্ত্রী, তিন কন্যা নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।  বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় থাকতেন।