
স্মরণকালে ভারতের যে তিনটি রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল সেগুলো হচ্ছে- ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরালা
ভারতের একমাত্র রাজ্য কেরালা যেখানে দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলোর জোট বামফ্রন্ট বর্তমানে ক্ষমতায় আছে। আজ সোমবার (৪ মে) রাজ্যটিতে এবারের নির্বাচনের ফল গণনা চলছে।
ফল গণনার যে আভাস মিলছে তাতে নিশ্চিত পরাজয়ের পথে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) জোট। ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)।
যদি কেরালায় বামেদের এলডিএফ জোটের পরাজয় ঘটে তাহলে এবারই প্রথমবারের মতো বামপন্থীরা ভারতের কোনো রাজ্যে আর ক্ষমতায় থাকবে না।
স্মরণকালে ভারতের যে তিনটি রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল সেগুলো হচ্ছে- ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরালা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের কাছে রাজ্যটিতে নিজেদের টানা ৩৪ বছরের ক্ষমতা হারায় বাম ফ্রন্ট। এরপর ২০১৮ সালে বিজেপির কাছে হারায় ত্রিপুরা রাজ্যের ক্ষমতা। ত্রিপুরায় টানা ২৫ বছর ক্ষমতায় ছিল বাম ফ্রন্ট। সর্বশেষ টিকে ছিল কেরালা। এবারের নির্বাচনে সেটিও হারাচ্ছে বাম ফ্রন্ট।
বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বামফ্রন্ট অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। তবে কেরালায় তাদের অবস্থান এতটা নাজুক নয়। এবারের নির্বাচনে পরাজিত হলেও সেখানে তারাই হবে প্রধান বিরোধী জোট।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































