সোমবার । মে ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মে ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

পশ্চিমবঙ্গে ভোট গণনা আজ, রাজ্যজুড়ে নজরদারি


Modi-Momta

নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার সকাল ৮টা থেকে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসন বাদে ২৯৩টি কেন্দ্রে ভোট গণনা চলবে। প্রথমে পোস্টাল ব্যালট, পরে ইভিএমের ভোট গণনা করা হবে। দুপুরের মধ্যেই ফলাফল আসতে শুরু করতে পারে।

ক্ষমতার লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা নরেন্দ্র মোদির দল বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়র তৃণমূল কংগ্রেসের মধ্যে। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার আভাস মিললেও ঝুলন্ত বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সরকার গঠনে প্রয়োজন ১৪৮ আসন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু গণনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি নজরদারি, ত্রিস্তরীয় নিরাপত্তা এবং সীমিত প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে গণনাকেন্দ্রগুলোতে। মোট ৭৭টি কেন্দ্রে গণনা চলছে, যার মধ্যে কলকাতায় রয়েছে পাঁচটি কেন্দ্র।

অন্যদিকে, সহিংসতা ও কারচুপির অভিযোগে ফলতা আসনের ভোট স্থগিত রেখে ২১ মে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইভিএম কারচুপির আশঙ্কায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজই আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতেও নির্বাচনের ফল প্রকাশিত হবে।