
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৬ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় ১৬ জন ডিআইজি পদমর্যাদার এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের উচ্চপর্যায়ে একযোগে এত বড় সংখ্যক কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে একে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হলেও, পুলিশ বাহিনীকে আরও গতিশীল ও সংস্কারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
১. জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট।
২. জনাব ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
৩. জনাব মোঃ হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি, ঢাকা।
৪. জনাব সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর), ঢাকা (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত)।
৫. জনাব মোঃ হারুন-অর-রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকা।
৬. জনাব এস এম আক্তারুজ্জামানডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
৭. জনাব মোঃ হায়দার আলী খান, (ডিআইজি), পিটিসি, নোয়াখালী।
৮.জনাব মোঃ মাহবুবুর রহমান ভূইয়া, (ডিআইজি), পিটিসি, খুলনা।
৯. জনাব মোঃ রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা।
১০. জনাব মোঃ রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
১১. জনাব মোঃ মিজানুর রহমান, ডিআইজি, নৌ-পুলিশ, ঢাকা।
১২. জনাব মোঃ মজিদ আলী,পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)।
১৩. জনাব কাজী জিয়া উদ্দিন ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)।
১৪. জনাব মোঃ গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা।
১৫. জনাব শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর।
১৬. জনাব রখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
১৭. জনাব ফারহাত আহমেদ রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।








































