সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শেয়ার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার বিদায়ী সাক্ষাৎ


Indian high commissioner to FM

প্রণয় ভার্মা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা দুই দেশের চলমান সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় দেশই নতুন সম্ভাবনা ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সাক্ষাতে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও বাড়ানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।