
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে
কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে।
সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে শুরু হওয়া এই ভোট গণনা কার্যক্রমের প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গণনা করা ভোটে , বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।
কারা পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে, তৃণমূলের উপরেই রাজ্যের মানুষ আস্থা নাকি বিজেপিকে প্রথম সুযোগ, তা জানতে এ রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে ভারতবাসী।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































