বুধবার । মে ২৭, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৭ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার

টিম রিমকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা স্বাগতিক যুক্তরাষ্ট্রের


usa-football-team

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। শার্লট এফসির অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে অধিনায়ক করে আজ বুধবার (২৭ মে) এই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো।

পেশাদার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ৩৮ বছর বয়সী রিমের বিশাল অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের জন্য বড় শক্তির উৎস হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। তবে রিম নিজে শুধু অভিজ্ঞতার ভাগ দিতে চান না, বরং ঘরের মাঠে দলের ঐতিহাসিক সাফল্যের স্বপ্নপূরণে একটি শক্ত ভিত্তি গড়ে দিতে চান।

কোচ পচেত্তিনোর এই স্কোয়াডে ইউরোপের শীর্ষ লিগগুলো মাতিয়ে রাখা একঝাঁক তারকা ফুটবলার জায়গা পেয়েছেন। এসি মিলানের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ, জুভেন্টাসের মিডফিল্ডার উইস্টন ম্যাককিনে এবং পিএসভির সার্জিনো ডেস্টদের মতো তারকাদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি (শিকাগো এফসি), ম্যাট ফ্রিজ (নিউইয়র্ক সিটি এফসি) এবং ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোল্যুশন)।

ডিফেন্ডার: টিম রিম (অধিনায়ক, শার্লট এফসি), ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুস এফসি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফুলহ্যাম), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), জো স্ক্যালি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ) ও অস্টন ট্রাস্টি (সেল্টিক)।

মিডফিল্ডার: টাইলর অ্যাডামস (বোর্নমাউথ), সেবাস্টিয়ান বারহল্টার (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), উইস্টন ম্যাককিনে (জুভেন্টাস), ক্রিস্টিয়ান রোল্ডান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), জিওভান্নি রেইনা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), মালিক তিলম্যান (বায়ার লেভারকুসেন) এবং টিম উইয়াহ (মার্শেই)।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান), আলেজান্দ্রো জেন্দেজাস (ক্লাব আমেরিকা), ফ্লোরিয়ান বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি) ও হাজি রাইট (কোভেন্ট্রি সিটি)।